রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ওমান থেকে আসা যাত্রীর ব্যাগে ১৮ লাখ টাকার সিগারেট, অতঃপর...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন দিলীপ দাশ ও মোহাম্মদ সেলিম। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের ব্যাগে তল্লাশি চালান কাস্টমস ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ টাকার সিগারেট ও সাড়ে ৪ লাখ টাকার আটটি মুঠোফোন জব্দ করা হয়। সাড়ে ১৯ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এসব এনেছিলেন তারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মাসকাট থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করা হয়। আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250