রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল 'আসেন্ডিং'।

প্রথম রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল 'সাস্ট গেস্ট ফোর্সেস' এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল 'বুয়েট নাইটফল'।

আরো পড়ুন: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইবিতে ৩৮ দিনের ছুটি

শনিবার (৯ই মার্চ) প্রতিযোগিতার সমাপনী দিনে সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে শুক্রবার (৮ই মার্চ) দুই দিনব্যাপী জাতীয় প্রোগ্রামিং কনটেস্ট থেকে শুরু হয়। প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৭১টি বিশ্ববিদ্যালয়ের ছয়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১১৭টি বিশ্ববিদ্যালয়ের ১১০০টি দলের ৩৩০০ শিক্ষার্থীর মধ্যে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়।

এইচআ/ 


ঢাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250