রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

কম খরচে বাড়িতে পনির বানানোর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আপনি চাইলেই বাড়িতে তৈরি করতে পারেন পনির। সেটাও আবার কম খরচে। শুধু প্রয়োজন একটু ধৈর্য। চলুন দেখে নিই কম খরচে বাড়িতে পনির বানানোর রেসিপি-

পদ্ধতি :

প্রথমে গরুর দুধ চালনিতে ছেঁকে পাতিলে ঢেলে নিন। তারপর চুলায় জ্বাল দিন। বলক উঠলে সিরকা বা লেবুর রসে পানি মিশিয়ে আস্তে আস্তে দুধে দিয়ে দিন। এবার ধীরে ধীরে নাড়ুন। এ সময় চুলার জ্বাল কমিয়ে দিতে হবে।

এবার দুধ ফেটে গেলে চুলা বন্ধ করে দিন। ফেটে যাওয়া দুধ চিজ ক্লথ অথবা পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিন। ছাঁকার পর যে ছানা বের হবে, সেটি কাপড়ে মোড়া অবস্থাতেই পরিষ্কার একটি বাটিতে নিন।

আরো পড়ুন : শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বড়ি ভর্তা!

তারপর বাটিতে পানি ঢেলে কাপড়ে মোড়া ছানা ডুবিয়ে রাখুন। এতে ছানায় থাকা ভিনেগার বা লেবুর রসের গন্ধ চলে যাবে। এবার এই ছানা থেকে যতটুকু সম্ভব পানি ফেলে দিন। কাপড়ে পেঁচিয়ে সমান কোনো থালা বা বাটির ওপর রেখে দিন। এবার ওপরে আরেকটি সমান কিছু দিন। তিন–চার ঘণ্টা এটা ভারী কিছু দিয়ে চেপে রাখুন। তিন-চার ঘণ্টা পর তৈরি হয়ে যাবে পনির।

ভালোভাবে জমার জন্য এই পনিরকে ফ্রিজের সাধারণ চেম্বারে আরও দুই-তিন ঘণ্টা রেখে দিন। তারপর আকারমতো কেটে নিলেই হবে। এবার আপনার ইচ্ছেমতো নানাভাবে রান্না করে খেতে পারেন এই পনির। 

এস/কেবি

পনির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250