বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’ আজ বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) মৌলভীবাজারের আইনপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে কাছে এই আহ্বান জানান।

সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি।’

তারেক রহমান আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। এই নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেকে এসেছি আমরা।’

বিগত নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘তামাশার নির্বাচন হয়েছে। ভোটের অধিকার ছিল না। মানুষ তার কষ্টের কথা কাকে বলবে, সেই লোকটাও ছিল না।’

তারেক রহমান আরও বলেন, ‘ঢাকা থেকে সিলেট যেতে যত সময় লাগে, লন্ডন যেতেও সেই সময় লাগে না। এই হলো বিগত সরকারের উন্নয়নের নমুনা।’

নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা থেকে যাত্রা শুরু করেছে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। এরপর, সেখান থেকে তিনি মৌলভীবাজারে যান।

আজ একই দিনে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবসহ আরও কয়েকটি স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে তার।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250