সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

পানি কিংবা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার হবে এই ৩ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের সময়ে বাড়তি উষ্ণতার জন্য প্রয়োজন হয় লেপ-কম্বলের। কিন্তু এগুলো পরিষ্কার করতে গেলে বাঁধে বিপত্তি। কারণ কম্বল ধোওয়া কিংবা লেপ রোদে দেওয়া বেশ ঝামেলার। আবার শীতের এই সময়ে রোদের দেখাও মেলে না সবদিন। এখন যদি আপনি জানতে পারেন যে পানি কিংবা রোদ ছাড়াই লেপ-কম্বল পরিষ্কার করা যায় তাহলে কি অবাক হবেন? শুনে অবাক লাগলেও এটি সত্যিই করা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

১. বেকিং সোডা ব্যবহার

শীত নিবারণের জন্য মোটা মোটা কম্বল বের করা হয়েছে নিশ্চয়ই? এখন এগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমক্ত করা কিন্তু জরুরি। নয়তো সেখানে ময়লা ও জীবাণু জমে আপনার অসুখের কারণ হতে পারে। এক্ষেত্রে রোদ কিংবা পানির প্রয়োজন নেই। আপনাকে সাহায্য করতে পারবে বেকিং সোডা। প্রথমে কম্বলটি ভালোভাবে নিচে বিছিয়ে দিন। এরপর ছাঁকনিতে বেকিং সোডা ভালো করে কম্বলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিন। আধা ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভালো করে ঘঁষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।

আরো পড়ুন : সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা সম্পর্কে জানা আছে কি?

২. গোলাপজল ও ভিনেগারের স্প্রে  

দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং না ধোওয়ার কারণে অনেক সময় কম্বলে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এর সমাধানে আপনাকে সাহায্য করতে পারে গোলাপজল ও ভিনেগার। সেজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপজল ও ভিনেগার মিশিয়ে নেওয়া। এরপর সেই তরল মিশ্রণ কম্বলে ভালো করে স্প্রে করুন। কম্বলটি কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন। এতে কম্বলের দুর্গন্ধ দূর হবে সহজেই।

৩. ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার

কম্বল পরিষ্কারের আরেকটি চমৎকার উপায় হতে পারে এটি। আপনার বাড়িতে যদি ভিনেগার ও বেকিং সোডা থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। এগুলো দিয়েই আপনার কম্বল পরিষ্কার করা যাবে সহজে। সেজন্য একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং পানি নিয়ে মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণ কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালোভাবে ঘঁষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। এতে কম্বল পরিষ্কার হবে।

এস/এসি

কম্বল টিপস পরিষ্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250