সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

গায়ে হলুদে রাধিকা সেজেছিলেন বাঙালির হাতে তাজা ফুলের স্নিগ্ধতায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের আম্বানি পরিবারের কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিয়ে আগামীকাল শুক্রবার। সম্প্রতি মহাধুমধামে হয়েছে এই হবু দম্পতির গায়ে হলুদের অনুষ্ঠান। এরই মধ্যে প্রকাশ্যে এলো রাধিকার গায়ে হলুদের ছবি, যা নজর কেড়েছে ফ্যাশনপ্রেমী নেটিজেনদের। 

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকেই গায়ে হলুদে রাধিকা সেজেছিলেন তাজা ফুলের স্নিগ্ধতায়।

এদিন রাধিকার পরনে ছিল হলুদ লেহেঙ্গা-চোলি আর ফুলেল বেশ। রাধিকার পোশাকের সবচেয়ে নজরকাড়া দিকটি তার ওড়নাটি। তার ওড়নাটিই তৈরি করা হয়েছিল তাজা ফুল দিয়ে। বেলিফুলের কুঁড়ি দিয়ে নকশা করা ছিল পুরো ওড়নাটি আর বর্ডারে ছিল গাঁদা ফুলের কারুকাজ। 

আরো পড়ুন: বিশ্বের প্রথম এআই সুন্দরী বিজয়ী কেনজা লাইলি

রাধিকার এই সাজ হবু কনেদের জন্য নিঃসন্দেহে নয়া ‘ট্রেন্ড’ তৈরি করছে। পোশাকশিল্পী অনামিকাই রাধিকাকে গায়েহলুদের সাজে সাজিয়েছিলেন।

এছাড়া রাধিকার পোশাকই নয়, গায়ে হলুদে আম্বানি বাড়ির বড় বউ শ্লোকার পোশাকের নকশাও করেছেন অনামিকা।

গায়ে হলুদের দিন শ্লোকার পরনে ছিল না হলুদ পোশাক। শ্লোকা পরেছিলেন রঙিন লেহেঙ্গা। লেহেঙ্গা জুড়ে ছিল রঙিন সুতো আর চুমকির কারুকাজ। 

কলকাতা থেকে ফ্যাশন দুনিয়ায় যাত্রা করেই এখন তার নামডাক মুম্বাইয়ের প্রথম সারির পোশাকশিল্পীদের মধ্যে।

এসি/

গায়ে হলুদ রাধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250