সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

রোজা রেখে মাথা ব্যথা হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই রোজা রাখলে মাথা ব্যাথা করে। কারণ সারা দিন না খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় আর ক্লান্তিভাব থেকে শুরু হয় এই মাথা ব্যথা। আপনি রোজা না ভেঙেও এই মাথা ব্যথা দূর করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে দূর করতে পারবেন- 

যারা দিনে অতিরিক্ত চা-কফি পান করে অভ্যস্ত তারা যদি হুট করে চা-কফি পান করা কমিয়ে দেন তাহলে মাথা ব্যথা হবে এটাই স্বাভাবিক। এজন্য চা-কফি পান করা কমাতে হবে। প্রতিদিন রোজা শুরুর আগে এক কাপ কফি খেতে পারেন, যা আপনাকে মাথা ব্যথা কমাতে অনেকটা সাহায্য করবে।

আরো পড়ুন : লিভার সুস্থ রাখতে যা খাবেন

হাইপোগ্লাইসেমিয়া

রক্তে শর্করা হঠাৎ নেমে গেলে মাথা ব্যথা হয়। আপনি যদি সাহরিতে বেশি মিষ্টিজাতীয় খাবার খেয়ে থাকেন, তাহলে রক্তে শর্করার পরিমাণ হুট করে বেড়ে যেতে পারে। আবার কিছুক্ষণ পর তা নেমে যাবে আর তখনই মাথা ব্যথা শুরু হবে। গ্লাইসেমিক সূচক অনুযায়ী টক দই বা হালকা মিষ্টি দই, আপেলের জুস, আঙুরের জুস ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।

ডিহাইড্রেশন

মানুষের মস্তিষ্কে বেশির ভাগ অংশজুড়ে থাকে পানি। যখন পানির পরিমাণ কমতে শুরু করে তখন হিস্টামাইন তৈরি হয়। আর এই হিস্টামাইনের অভাবে মাথা ব্যথা শুরু হয়। এজন্য সাহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে ঘুম ও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে রোজা খোলার পর এই ব্যথা চলে যায়।

চিকিৎসককে কখন বলবেন

আপনি যদি দেখেন মাথা ব্যথার কারণে আপনার রোজায় সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। সেই অনুযায়ী সামনে ব্যবস্থা নিতে হবে।

এস/ আই.কে.জে/


টিপস রোজা মাথা ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250