রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আজ মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) পিলখানা ট্র্যাজেডি নিয়ে একটি মন্তব্য করেছেন। স্ট্যাটাসে ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটি দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। স্ট্যাটাসে তৎকালীন পরিস্থিতির কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন উপদেষ্টা।

ফারুকী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শুরুর দিকে জেনারেল শাকিলের সাথে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কি হতে পারে আমার জানা নাই!’

তিনি লেখেন, ‘র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না, বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিলো ৫৭ জন অফিসারকে।’ এই ভয়াবহ ঘটনাকে তিনি ‘বেঈমানি’ হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন, এর পেছনে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা) কোনো ‘প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড’ কাজ করেছে কি না।

এই স্ট্যাটাসে ফারুকী আরও মন্তব্য করেন, ‘এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।’

২০০৯ সালের ২৫শে ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টিসিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ শীর্ষক তথ্যচিত্র গতকাল সোমবার (১লা সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250