শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

শেখ হাসিনার চরিত্র করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

দুই বাংলায় ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ ঢালিউডে তো কাল টলিউডের ক্যামেরায় নিজেকে মেলে ধরছেন। ফলে তার ঝুলিতে একের পর এক যুক্ত হচ্ছে মনে রাখার মতো সিনেমা।

নুসরাত ফারিয়া বাণিজ্যিক ঘরানার সিনেমায় নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন। যদিও এখন পর্যন্ত বলার মতো কোনো ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি। তবে গ্ল্যামারের কারণে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।

তবে ফারিয়ার ক্যারিয়ারে অন্যতম পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা। সে কারণে বেজায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তো। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’

আরো পড়ুন: এবার কুমিল্লার মানুষকে অনেক ভালো ও ধার্মিক বললেন আঁচল

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমাটির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। আগামীকাল  ১৩ অক্টোবর মুক্তি পাবে বহু আকাঙ্ক্ষিত এই ছবি।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। এছাড়া তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এসি/ আই. কে. জে/ 

নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250