রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

চাকরি ছাড়ার পর ফেরত দিতে হলো অফিসে পান করা সব চায়ের দাম!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

প্রতিটা অফিসেই কম বেশি চা-কফি খাওয়ার সুযোগ থাকে। টানা কয়েক বছর চাকরি করলেও ওই চা-কফি নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু চীনের আনহুই প্রদেশে ঘটেছে বিরল একটি ঘটনা। কর্মী চাকরি ছাড়া পর অফিসে যত কাপ চা খেয়েছেন, তার দাম পরিশোধ করতে হয়েছে।

চীনের আনহুই প্রদেশে কয়েকজন কর্মী চাকরি ছেড়েছিলেন। কিন্তু পরের ধাপে যা ঘটছে, সেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। যেসব কর্মীরা কাজ ছেড়েছেন, বস তাদের কাছ থেকে অফিসে থাকার সময়ে তারা যত কাপ চা খেয়েছেন তার মোট দাম চেয়ে বসেছেন।   

সেই টাকা আদায়ের জন্য রীতিমতো হিসাব-নিকাশ করে কর্মীদের চিঠিও ধরিয়েছেন ভদ্রলোক। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। সব থেকে বড় কথা, টাকার অঙ্কটাও নেহাত কম নয়। কর্মী প্রতি এই বিল এসেছে ৯০ থেকে ২৫৫ ইউয়ান পর্যন্ত। মোটে ১ হাজার ৫০০ চীনা ইউয়ান বা ২১ হাজার ৯৬৬ টাকা।

এ নিয়ে মামলা লড়ে সময় নষ্ট করতে যাননি শেংজিয়াও নামের এক কর্মী। সেই টাকা অফিসের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন তিনি। তবে ঘটনা ফলাও করে ছেড়েছেন চীনা সোশ্যাল মিডিয়া জিয়াওহংশুতে। স্বাভাবিকভাবেই দেশটির নাগরিকেরা এখন ওই অফিসের বসের নিন্দায় পঞ্চমুখ। 

একজন ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘এটি শুধু অভদ্রতাই নয়, জঘন্য রকমের আপত্তিকর।’ আরেকজন লিখেছেন, ‘কি চালাকি রে বাবা! সহকর্মীদের খাটিয়ে নেওয়ার জন্য দুধ আর চা কিনেছিলেন। এখন চাকরি ছাড়ার পর সেই চায়ের দাম ফেরত চাচ্ছেন। এটি হাস্যকর।’

তবে বস ভদ্রলোক দোষ চাপিয়েছেন তার প্রেমিকার ঘাড়ে, ওই নারীর জেদেই না কি এই টাকার জন্য চিঠি পাঠানো হয়েছিল, দাবি তার।

ওআ/


চাকরি অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250