বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট রাজের

“তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে”

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। তাদের একমাত্র সন্তান রাজ্য মায়ের সঙ্গেই থাকেন। তবে আলাদা থাকলেও ছেলের থেকে মানসিকভাবে নিজেকে পৃথক করতে পারেননি রাজ। এমনটি বোঝা গেল ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের দেওয়া আবেগঘন একটি পোস্টে।

মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন রাজ।


ছবি: সংগৃহীত

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বাকে (বাবা-মা) এক শ কোটি চুমু দিও।’

কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা একাই করছেন চিত্রনায়িকা পরীমণি। অসুস্থ সন্তানের পাশে দেখা যায়নি রাজকে।

আরো পড়ুন: প্রথম ঝলকে নজর কেড়েছেন নয়নতারাও

এদিকে সন্তানের অসুস্থতায় রাজ পাশে না থাকায় নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। রীতিমতো বাবার যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। তার একদিন পরই মাঝরাতে এই নায়ক জানালেন সন্তানকে ভীষণ মিস করছেন তিনি।

২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয়, বর্তমানে আলাদা থাকছেন তারা।

এম/


রাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250