বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পথচলার ২০ বছর

‘মেঘদল’র একক কনসার্ট ১৩ অক্টোবর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্ধুরা মিলে আড্ডায় গাওয়ার মধ্য দিয়ে শুরু। এরপর ২০০২ সালে সংগঠিত হন, আর ব্যান্ডের নাম দেন ‘মেঘদল’। এক এক করে সেই ব্যান্ড পার করেছে দুই দশক। এবার উদযাপনের পালা।

পথচলার ২০ বছর উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে ‘শরতে মেঘদল’।

বিশেষ এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য মেজবাউর রহমান সুমন বলেন, “নতুন আর পুরোনো গানগুলো নিয়ে আমরা হাজির হবো শ্রোতাদের সামনে। বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপুর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন; তাদের জন্যই মূলত এই আয়োজন।’

সুমন জানান, প্রতিটি টিকিটের সঙ্গে কনসার্টের অফিসিয়াল পোস্টারের একটি কপি শ্রোতাদের দেওয়া হবে। এছাড়া ভেন্যুতে আরও একটি পোস্টার এবং টি-শার্ট সংগ্রহ করা যাবে অর্থের বিনিময়ে।

‘মেঘদল’র ভোকাল শিবু কুমার শীল বলেছেন, ‘আসলে যে কোনও কনসার্টে স্বল্প পরিসরে অনেক গান শোনাতে পারি না, অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গানের, গল্পের।’

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। টিকিট সংগ্রহ করা যাবে ব্যান্ডটির তৈরি করা গুগল ডক ফাইল থেকে।

উল্লেখ্য, আত্মপ্রকাশের পর থেকে দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে ‘মেঘদল’। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। গত ১৮ আগস্ট অ্যালবামটির টাইটেল গান উন্মুক্ত করা হয়।

ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

একে/


‘মেঘদল’র একক কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250