রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ মুকুট বিজয়ী চণ্ডীগড়ের শ্বেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’ বিজয়ী হয়েছেন চণ্ডীগড়ের শ্বেতা শারদা।

রোববার (২৭ আগস্ট) মুম্বাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। গতবারের বিজয়ী দিভিতা রায় বিজয়ের মুকুট পরিয়ে দেন শ্বেতাকে।

দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেন। রানার আপ নির্বাচিত হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন শ্বেতা।

এদিকে ফাইনালের দিন শ্বেতার পরনে ছিল ডিজাইনার নিকিতা মাইসালকারের ডিজাইন করা গ্লিমারি থাই-স্লিট গাউন। বিজয়ী হিসাবে শ্বেতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। দিভিতা রাই তাকে যখন ক্রাউন পরান সেই সময় কেঁদে ফেলেন শ্বেতা।

আরো পড়ুন: সমুদ্রের দমকা বাতাসে উড়ল শ্রাবন্তীর মিনি ড্রেস


১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। শ্বেতার জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষ তার মা। ২২ বছরের শ্বেতা ইতিমধ্যেই একাধিক রিয়্যালিটি শো যেমন ডিআইডি, ডান্স ডিওয়ানে ও ডান্স প্লাস-এ অংশ নিয়ে ফেলেছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি অসাধারণ ডান্সও করেন।

ডান্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঝলক দিখলাজা’-তে কোরিওগ্রাফার হিসাবেও ছিলেন শ্বেতা। ইনস্টাগ্রামে শ্বেতার ৪ লক্ষ অনুগামী। সোশ্যাল মিডিয়ায় শ্বেতা সেনসেশন তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। শ্বেতা সম্প্রতি গায়ক জুবিন নওটিয়াল ও তুলসী কুমারীর মিউজিক ভিডিও ‘মাস্ত আঁখে’-তে বলিউড অভিনেতা শান্তনু মাহেশ্বরীর সঙ্গেও কাজ করেছেন। 

এসি/ আইকজে


‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250