সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

‘মহানায়ক’ সম্মানের যোগ্যতা নিয়ে নিজেই জবাব দিলেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারে চার নায়িকা ও এক নায়ককে দেওয়া হল ‘মহানায়ক’ সম্মান। নায়িকার তালিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর নায়ক হলেন অঙ্কুশ হাজরা। আর প্রতিবারের মতো এবারও সেই খবর সামনে আসতেই ট্রোল শুরু করেছেন নেট-নাগরিকদের একাংশ।

প্রশ্ন উঠছে সত্যিই কি ‘যোগ্য’ লোকের হাতে উঠল পুরস্কার, নাকি সবই রাজনীতি। যদিও সায়ন্তিকা ছাড়াও বাদবাকি কোনও অভিনেত্রীই সরাসরি তৃণমূল দলের অংশ নন। শুভশ্রীর বর রাজ চক্রবর্তী রাজ্যের শাসক দলের বিধায়ক।

পুরস্কার পাওয়ার পর অঙ্কুশ যে পোস্ট শেয়ার করলেন তাতেও কিন্তু রয়েছে এই ‘যোগ্য’-র কথাই। অভিনেতা লিখেছেন, ‘‘পুরষ্কার অনুপ্রেরণা জোগায়। তাই গ্রহণ করলাম। প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য ‘নায়ক’ কে সরকারের তরফ থেকে এই "মহানায়ক" সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।’’

অভিনেতা আরও লেখেন, ‘‘নজরের সামনে সাজিয়ে রেখে দেবো যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি ‘ভাগ্যবান দয়া করে বিধাতা বানিয়েছেন .. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো’।’’

আরো পড়ুন: সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করেন এই জনপ্রিয় অভিনেতা

অঙ্কুশের এই পোস্টে একজন নেট-নাগরিকের মন্তব্য, ‘আমি তোমায় অসম্মান করতে চাই না, কিন্তু মহানায়ক ব্যাপারটাকে একটা হাস্যকর বিষয় বানিয়ে দিচ্ছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী, মহানায়ক মানুষ বানায় তার জন্য পুরস্কার লাগে না। কিন্তু ওই উপাধিটার মর্যাদাটা দিন দিন হারিয়ে যাচ্ছে।’ 

আরেকজন লিখলেন, ‘মহানায়ক আমরা একজনকেই চিনি সেটা হলো উত্তম কুমার.. এর আগে মাননীয়া (মমতা) দেবকে মহানায়ক বানিয়েছিল, এবার তুমি হলে... আসল মহানায়ক যে সে হলো উত্তম কুমার তা, সবার মনেই রয়ে গেছে।’

একজন আবার কটাক্ষ করে লিখলেন, ‘না গ্রহণ করলে যে নিজের জীবনেই ‘গ্রহণ’ লেগে যেতো@অঙ্কুশ।’

প্রসঙ্গত, অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। লিখলেন, ‘তোমার সফলতার জন্য অভিনন্দন। তোমার কর্মজীবন আরও সাফল্য পাক। আমরা তোমার জন্য গর্বিত। অনেক ভালোবাসা এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা @অঙ্কুশ #মহানায়ক সম্মান।’ সঙ্গে তার মুখে শোনা গেল দিদির গুণগানও। জুড়লেন, ‘ধন্যবাদ এবং প্রণাম নিও দিদি @মমতা।’

এসি/ আইকেজে 

অঙ্কুশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250