রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

৪ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ফাইল ছবি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। তবে এর আগে ৪ অক্টোবর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর এ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে বাছাই করা হয়েছে। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে রবিবার (২৮ আগস্ট) এমন তথ্যই জানিয়েছে ক্রিকবাজ।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন আসরে অংশ নেওয়া দশটি দলের অধিনায়করা। এতে তুলে ধরা হবে অংশ গ্রহণ করা দেশগুলোর ইতিহাস আর ঐতিহ্য। এছাড়া দশ অধিনায়ককে নিয়ে থাকবে বিশেষ পর্বও। অনুষ্ঠানে আইসিসির নির্বাহী সদস্যরা এবং বিশ্বকাপে অংশ নেওয়া বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এছাড়া বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর খেলোয়াড়দের সাথে সেদিন বিনোদন জগতের তারকাদেরও দেখা মিলবে। বিশেষ করে বলিউডের তারকারা নাচে-গানে মাতাতে পারেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।

অবশ্য এই অনুষ্ঠানের আগেই প্রায় সবগুলো দল ভারতের মাটিতে পা রাখবে। মূল লড়াই শুরু আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা।

এম.এস.এইচ/ 

বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250