রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

৩১৭০০ টন কয়লা এলো রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপালে আনা হবে।

আরো পড়ুন : রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এর আগে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে  এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস নামে একটি বাণিজ্যিক জাহাজ। তার আগে গত ১০ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অফ শোয়ার  নামে একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

এসকে/

বিদ্যুৎ কেন্দ্র রামপাল কয়লা ইন্দোনেশিয়া তাপবিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250