মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ বুদ্ধিস্ট ফেডারেশনের

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এদিন বিএনপিসহ সকল রাজনৈতিক দলের কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

শনিবার (২১ অক্টোবর) ফেডারেশনের পক্ষ থেকে সহপ্রচার সম্পাদক নিপু বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে উঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নিবিশেষে সব মানুষ অংশগ্রহণ করেন। এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌ. দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের এক যৌথ বিবৃতিতে বলেন, শুভ প্রবারণা পূর্ণিমায় সব সম্প্রদায়ের মানুষ আকাশে রঙিন ফানুস উড়িয়ে আনন্দ উৎসবে অংশ নেন।

আরো পড়ুন: মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি

বিবৃতিতে বলা হয়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূর-দূরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাধা-বিঘ্নতার সম্মুখীন হবেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমার দিনে সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

এসকে/



বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ২৮ অক্টোবর ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250