মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

১৪ শতাংশ বেড়েছে রাজস্ব আয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি ২০২৩-২৪ করবর্ষের প্রথম চার মাস জুলাই-অক্টোবরে এক লাখ তিন হাজার ৯৭৬ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি। 

এনবিআর তথ্য অুনযায়ী, জুলাই-অক্টোবর চার মাসে আয়কর আদায় হয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ২৬ হাজার ৭৮৪ কোটি টাকার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয় ৩২ হাজার ৬৬১ কোটি। আগের বছরের একই সময়ে শুল্ক আদায় হয়েছিল ২৯ হাজার ৯৩৭ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ। এছাড়াও গত চার মাসে ভ্যাট রাজস্ব আদায় বেড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। চলতি বছরে চার মাসে ভ্যাট রাজস্ব আদায়ের পরিমান ছিল ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা। 

আরো পড়ুন: ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি

এদিকে, চলতি ২০২৩-২৩ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা। জুলাই-অক্টোবর চার মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ৪৩ হাজার কোটি টাকার কিছু ওপরে। এ হিসাবে রাজস্ব আদায় কিছুটা কম হলেও ভাল প্রবৃদ্ধি ভাল হয়েছে।

এসকে/ 

রাজস্ব আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250