শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

১ মিনিটে উর্বশী নেন ১ কোটি ৩২ লাখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতের গণ্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। এবার এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোয়াপতি শ্রীনু পরবর্তী সিনেমা ‘স্কন্দ’। তেলুগু ভাষার এ সিনেমায় অভিনয় করছেন রাম পোথিনেনি। সিনেমাটির আইটেম গানে অভিনয় করবেন উর্বশী রাউতেলা। সিনেমাটিতে ৩ মিনিট পারফরম্যান্স করবেন এই অভিনেত্রী। আর এজন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, আপনি এক মিনিটের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। জবাবে উর্বশী রাউতেলা বলেন— ‘এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন, তারা যেন এই দিনটা দেখতে পান।’

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ওআ/


উর্বশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250