বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

হরতাল-অবরোধ বন্ধের দাবিতে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

`হরতাল-অবরোধ মানি না- মানবো না। হরতাল-অবরোধ বন্ধ করো করতে হবে’- এমন স্লোগান দিয়ে বার্ষিক পরীক্ষার সময় ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে।

বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার তারিখ দফায় দফায় পরিবর্তন করা হয়েছে। তবে শঙ্কার মধ্যেও রাজধানী এবং দেশের বড় শহরগুলোতে শুক্রবারেও পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ।

বার্ষিক পরীক্ষার সময় হরতাল-অবরোধ ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তারা বলছে, ‘বার্ষিক পরীক্ষার সময় যারা লাগাতার হরতাল-অবরোধের ডাক দিচ্ছে তারা মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করছে।’

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতাল-অবরোধের কারণে গত ২৪/২৫ দিন ধরে তারা নিরাপদে স্কুলে যেতে পারছে না। তাদের মধ্যে ভয়-ভীতি, আতঙ্ক কাজ করছে। বার্ষিক পরীক্ষা শুরু হলেও অনেকেই ভয়ে স্কুলে যাচ্ছে না। অভিবকরাও সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ফলে নির্ধারিত তারিখে তারা পরীক্ষাও দিতে পারছে না।

আরো পড়ুন: পদত্যাগপত্র জমা দিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে তারা নিরাপত্তা চেয়ে, পরীক্ষার সময় হরতাল-অবরোধ বন্ধের দাবিতে স্কুল থেকে মিছিল বের করেছে।

প্রভাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা সকালে মিছিল বের করে হাতিরঝিল হয়ে সোনারগাঁও মোড় পর্যন্ত মিছিল করেছে। তারা যেন নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে সেই দাবি জানিয়েছে।’

একই দাবিতে রাজধানীর নাজনীন স্কুল এন্ড কলেজ, শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, নজরুল কলেজ, বিটিসিএল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, শাহানুর মডেল হাইস্কুল, বি জি প্রেস হাইস্কুল, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, নাখাল পাড়া হোসেন আলী স্কুল এন্ড কলেজ, তেজগাঁও মডেল স্কুল, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল করে।

এসি/ আই.কে.জে/


মিছিল হরতাল-অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250