শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদি লিগে আল নাসরের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আল ফতেহকে ৫-০ গোলে হারিয়ে সৌদি লিগে প্রথম জয় পেয়েছে আল নাসর। ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ও সাদিও মানের জোড়া গোলেই এ জয় পেয়েছে দলটি। 

খেলার ২৭ মিনিটে স্কোরশিটে নাম তুলেন বায়ার্ন মিউনিখ থেকে আসা নিউ সাইনিং সাদিও মানে। রোনালদোর ব্যাক হিল থেকে জাল কাঁপান তিনি। বিরতির সাত মিনিট আগে ট্রেডমার্ক লাফানো হেডে মৌসুমের প্রথম গোল তুলে নেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করেন তিনি। একটি ৫৫ মিনিটে, অপরটি ৯০+৬ মিনিটে। এর মাঝে ৮১ মিনিটে আরেকটি গোল পান সাদিও মানে।

পুরো ম্যাচে সব দিক দিয়ে আল নাসরের দারুণ কেটেছে। এদিন দলটিতে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে এবং পর্তুগিজ তারকা ওটাভিওরও অভিষেকের সুযোগ হয়েছে। 

এম.এস.এইচ/ 

আল নাসর সৌদি প্রো লিগ আল ফতেহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250