শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

সৈয়দপুরে চালু হলো ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে নীলফামারী জেলার সৈয়পুরে চালু হয়েছে ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট। এখান থেকে ওয়ালটন মোবাইল ফোনের স্থানীয় গ্রাহকরা আরও দ্রুত ও সহজে বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। 

রোববার (৩ সেপ্টেম্বর) সৈয়দপুর প্লাজায় মোবাইল টাচ পয়েন্টের নতুন শাখা উদ্বোধন করেন ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের হেড অব মনিটরিং পলাশ কুমার সাহা এবং হেড অব সেলফোন সার্ভিস ম্যানেজমেন্ট সিয়াম বিন রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা রাশেদ হোসাইন, রাকিব আহমেদ ও মাহমুদুর রহমান, ওয়ালটন প্লাজা সৈয়দপুর-২ ও ওয়ালটন প্লাজা পার্বতীপুরের ব্রাঞ্চ ম্যানেজার, টেরিটরি সেলস অফিসার মো. মঈন আহমেদ, ওয়ালটন মোবাইলের পরিবেশক ‘এস এ রাজিব, টেলিকম মোবাইল’ এর ম্যানেজার মো. সজল প্রমুখ। 

উপস্থিত সবাই ওয়ালটনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিক্রয় বৃদ্ধিতে টাচ পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারা দেশে মোবাইল সার্ভিসের জন্য বিশেষায়িত এই ওয়ালটন মোবাইল টাচ পয়েন্টের সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হবেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

ওয়ালটন নীলফামারী সৈয়দপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250