বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

সুখবর পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের দল ঘোষণার পূর্ব পর্যন্ত সবচেয়ে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারের ফিটনেস, বিশ্বকাপ দলে না থাকা নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট ক্রীড়াঙ্গন। শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ।

বিশ্বকাপ দলে না থাকা তামিম এবার সুখবর পেয়েছেন আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট থেকে। এবারের আবুধাবি টি-১০ ক্রিকেটে অংশ নেবে ৮টি দল। সেগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটরস, দিল্লি বুলস, মরিসভিলি স্যাম্প আর্মি, নিউইয়র্ক স্টাইকার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি।

সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট। এবারের খেলোয়াড় ড্রাফটে পুরো বিশ্ব থেকে ৭৮২ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল।

আরো পড়ুন: মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন দুই বাংলাদেশি

তামিম ছাড়াও ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস। তার সঙ্গে রয়েছেন আদিল রাশিদ, ক্রিস লিন ও মোহাম্মদ নবিদের মতো তারকারা।

আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ক্রিকেটার সাইনিংয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বেশ কিছু সাইনিং অবাক করেছে। দারুণ একটা ড্রাফটের জন্য মুখিয়ে আছি। আশা করছি এবারের আসর আগেবারকে ছাপিয়ে যাবে।

এসকে/ 


বিশ্বকাপ তামিম ইকবাল আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250