বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরসহ ৮টি দেশ ঈদ উদযাপন করবে শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ। এই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।

খালিজ টাইমসের এক  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া। একই দিন ঈদ উদযাপন করবে অস্ট্রেলিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অপরদিকে ১৩টি আরব দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে ঘোষণা করেছেন, আরব ও ইসলামী অঞ্চলে বৃহস্পতিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়।

মূলত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ শাওয়াল মাসের চাঁদের দিকে নজর রাখছে। যারা বৃহস্পতিবার চাঁদ দেখতে পাননি তারা ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

ওআ/আইকেজে 

ঈদ উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250