রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন

সিকিমে প্রবল বর্ষণ: আকস্মিক বন্যা, নিখোঁজ সেনাদের উদ্ধার অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বর্ষণে আকস্মিক বন্যায় ২৩ সেনা সদস্য নিখোঁজ। অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ সেনাদের এখনও হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ‘উজান থেকে আসা ঢলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় পানির স্তর হঠাৎ ১৫-২০ ফুট উচ্চতা বেড়ে পরিস্থিতি আরও অবনতির দিকে। সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ সেনা নিখোঁজের পাশাপাশি কয়েকটি সামরিক গাড়ি স্রোতে ভেসে গেছে। উদ্ধার অভিযান চলমান।’

গত রাতে (০৩ অক্টোবর ) টানা ভারী বৃষ্টি হয়েছে সিকিমজুড়ে। উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর মেঘ বিস্ফোরণে তিস্তা নদীর পানির স্তর কয়েকগুণ বেড়ে যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। 

তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সিকিমে গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ভেঙে বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

সূত্র: এনডিটিভি

একে/


সিকিম প্রবল বর্ষণ আকস্মিক বন্যা নিখোঁজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250