শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

সরকারি হজ প্যাকেজ ঘোষণা : খরচ কমলো সাড়ে ৯২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে গত বছরের তুলনায় ৯২ হাজার টাকা কমিয়ে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে সাধারণ প্যাকেজের মূল্য। এছাড়া বিশেষ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন। এছাড়া বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে। এছাড়া ১ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

ওআ/

হজ প্যাকেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250