মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে তারেক : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন,“দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি অস্থির হয়ে উঠেছে। তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছে।”

বুধবার (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, “সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারও নেই। বিএনপির আন্দোলনের কোনও ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সঙ্গে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, তার জন্য এখনও তারা জনবিচ্ছিন্ন।”

তিনি আরো বলেন, “বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে। বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, কিন্তু সেটি তারা পারবে না। কারণ, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ।  আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।”

সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রফতানি করা যায়, সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানা উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, “ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে। কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

এম.এস.এইচ/

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250