রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

শীতের সকালে গরম গরম তেলের পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীত এলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা খাওয়ার ধুম। বিভিন্ন ধরনের পিঠার মধ্যে তেলের পিঠা অন্যতম। তেলের পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ-

১. চালের গুঁড়া ২ কাপ

২. ময়দা আধা কাপ

৩. খেজুরের গুড় বা চিনি ১ কাপ

৪. লবণ ১ চিমটি

আরো পড়ুন : শীতের সবজি দিয়ে তৈরি করুন মজাদার ভেজিটেবল রোল

৫. তেল ভাজার জন্য

৬. বেকিং সোডা সামান্য 

৭. পানি পরিমাণমতো।

পদ্ধতি-

একটি পাত্রে পানি দিয়ে হালকা গরম করে সব উপকরণ দিন। ভালো করে মিশিয়ে ঘন করে নিন। এরপর মিশ্রণটি আধা ঘণ্টা ঢেকে রেখে দিন।

তারপর ননস্টিকি পাত্রে তেল গরম করুন। তেল খুব ভালোভাবে গরম করতে হবে। এরপর বড় গোল চামচ দিয়ে মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ডেই পিঠাটি ফুলে উঠবে।

পিঠার দু’পাশ উল্টে কিছুক্ষণ পর তেল থেকে তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি তেলের পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250