শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

শিশু একাডেমিতে শুরু হচ্ছে সাঁতার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমিতে পোর্টেবল সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ ক্লাস শুরু হচ্ছে। ৩ মাস মেয়াদে শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হবে। 

২৫ জুলাই থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। ৬ থেকে ১০ বছর বয়সী শিশুরা এই প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ছেলে ও মেয়েদের আলাদা ব্যাচে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। 

সপ্তাহে  দুই দিন শুক্রবার ও শনিবার শিশু একাডেমির পোর্টেবল সুইমিংপুলে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। 

৩ মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে শিশু একাডেমির ওয়েবসাইট www.shishuacademy.gov.bd থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। সকাল ১১টা থেকে দুপুর ৩ টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকেও অফিস চলাকালীন সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে প্রশিক্ষণার্থীর ২ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং মাতা ও পিতার ২ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ জুলাই। প্রশিক্ষণ ক্লাস শুরু হবে ২৫ জুলাই ।

ওআ/

শিশু একাডেমি সাঁতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250