বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

শামিকে বিয়ে করতে প্রস্তুত যে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিশ্বকাপে উড়ছে ভারত। চলতি ওয়ানডে বিশ্বকাপে বোলিংয়ের জাদু দেখাচ্ছেন মোহাম্মদ শামি। এরই মধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন এই ভারতীর পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।

আরো পড়ুন: ৫ মিলিয়ন অনুসারী তানজিন তিশার!

মজা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করে পায়েল লিখেছেন, ‘শামি তুমি তোমার ইংরেজিটা শুধরে নাও। আমি তোমায় বিয়ে করার জন্য প্রস্তুত।’ 

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেল জীবনই পার করছেন শামি। নায়িকার এমন প্রস্তাবের জবাবেও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। তবে পুরো বিষয়টি ভক্তরা বেশ উপভোগ করেছেন। দু’জনকে জড়িয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন। 

প্রসঙ্গত, কলকাতার মেয়ে পায়েল ইতোমধ্যেই বলিউডে পা রেখেছেন। কাজ করেছেন একাধিক ছবিতেও। এর মধ্যে ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

এসি/ আই.কে.জে/


শামি বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250