সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শাপলা চত্বরে জামায়াতের সমাবেশের সুযোগ নেই: ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাপলা চত্বরের মতো জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা একটি দরখাস্ত করেছে। এই দলটির বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে। 

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়া পল্টনে করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারো বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। 

আরো পড়ুন: সরকার এমন কিছু না, যে ধাক্কা দিলেই পরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. খ. মহিদ উদ্দিন বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক দলের সমাবেশ কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমরা বলেছিও। 

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে বসে পড়ার গোয়েন্দা তথ্য আছে কি না জানতে অতিরিক্ত কমিশনার বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পরে তাদের দায়িত্ব নিতে চায় না। তারা বলেন- কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীদের নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

এসকে/ 

পুলিশ ডিএমপি বিএনপি জামায়াত সমাবেশ শাপলা চত্বর ২৮ অক্টোবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250