রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।

শুক্রবার (১২ই জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আশিকুর রহমান উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গাীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচটি ক্লিপসহ একজনকে আটক করা হয়েছে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ি থেকে আমাকে জানানো হয়েছে। তবে, তাকে এখনো থানায় নিয়ে আসা হয়নি।

আরও পড়ুন: কক্সবাজার পৌঁছালো পর্যটক এক্সপ্রেস

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করি।

এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসকে/ 

ময়মনসিংহ যুবক আটক রেললাইনের ক্লিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250