বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রেজানুর রহমানের ‘যে জন মনের ভাব জানে না’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘রহিম সাহেবের হাত’ গল্প অবলম্বনে এবার রেজানুর রহমান নির্মাণ করেছেন ঈদুল ফিতরের আগের দিনের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। নাটকে রহিম উদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, শামীমা তুষ্টি, আবু সুফিয়ান বিপ্লব, সুকর্ণ হাসান, মনি কাঞ্চন, মিন্টু সর্দার, শিশু শিল্পী পৃথিয়া, তানাজ আজিমসহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক নাট্যকর্মী।  নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

নাটকটির গল্পে দেখা যাবে, দুটি মানুষের কখনও একটি হাত হয়? এ-ও কী বাস্তব? হ্যাঁ, বাস্তবে দুটি মানুষের একটি হাতের কারসাজি, জীবন সংগ্রাম, প্রতিবন্ধকতা, কুটিল ষড়যন্ত্র, বিশ্বাসহীনতা যে জন মনের ভাব জানে না গল্পের সারকথা। গল্পের নায়ক রহিম উদ্দিন। সিনেমা পাগল মানুষ। নাটক সিনেমায় অভিনয় করবেন বলে রংপুর থেকে ঢাকায় এসেছেন। অথচ এখনও কোথাও অভিনয়ের সুযোগ মেলেনি। তার প্রেমের বিয়ে। সংসারে আছে ফুটফুটে একজন আদূরে মেয়ে। মধ্যবিত্তের সুখী সংসার। হঠাৎ একদিন ফেসবুকে সিনেমায় অভিনেতা খোঁজার বিজ্ঞাপন দেখে সাহস করে যোগাযোগ করেন এবং অভিনয়ের সুযোগ পেয়ে যান। সংসারে স্ত্রী, কন্যার মধ্যে ব্যাপক আনন্দ ও হৈ চৈ লেগে যায়। স্ত্রী খুশির অতিসহ্য আত্মীয়স্বজনকে বলতে শুরু করেন তার স্বামী সিনেমার নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

কিন্তু রহিম উদ্দিনের সিনেমায় অভিনয় করা নিয়ে শুরু হয় নানা বিব্রতকর ঘটনা। একটি হাতের কারসাজি নাটকের গল্পটিকে ভয়াবহ পরিণীতির দিকে নিয়ে যায়।

এম/

আরো পড়ুন:

ভিন্ন আঙ্গিকে ঈদ ‘আনন্দ মেলা’

ঈদুল ফিতর চ্যানেল আই নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250