সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

রেখার চিরসবুজ সৌন্দর্যের রহস্য জেনে নিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ার রেখার। এখনও নিজের সৌন্দর্য ও কারিশমা দিয়ে অসংখ্য মানুষের হৃদয় জয় করে নিচ্ছেন তিনি। বলিউডের কিংবদন্তীতুল্য অভিনেত্রী রেখার বয়স এখন ৬৯। অথচ তাকে দেখলে কি মোটেও তেমনটা মনে হয়? চিরসবুজ সৌন্দর্য ও লাবণ্য ধরে রাখার ক্ষেত্রে সারাবিশ্বে যে কজন অভিনেতা-অভিনেত্রী সবার মনোযোগ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন, রেখা তাদের মধ্যে অন্যতম।

চলুন জেনে নিই তার রুপের রহস্য ও এমন সৌন্দর্যের কথা-

যোগব্যায়াম ও ধ্যান

১৯৭০ এর দশকের শেষভাগে যোগব্যায়াম (ইয়োগা) এবং ধ্যান (মেডিটেশন) সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। রেখাও তখন এটিকে সাদরে গ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি নিয়মিত ইয়োগা এবং ধ্যান করেন। এটি তিনি শিখেছেন সহশিল্পী রামা বানিসের কাছ থেকে।

পরে নিজের ইয়োগা চর্চা সম্পর্কে একটি অডিও টেপও প্রকাশ করেন রেখা, যা অত্যধিক জনপ্রিয়তা পেয়েছিল। নিয়মিত ইয়োগা ও ধ্যান থেকে তিনি কখনো সরে আসেননি, যা এই বয়সেও তাকে এমন লাস্যময়ী রাখার পেছনে ভূমিকা রেখেছে।

ইয়োগা আর ধ্যান শুধু শরীরের জন্যই উপকারী না, এটা মনের জন্যও উপকারী। এগুলো আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।

আরো পড়ুন : জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

বিশেষ মেকআপ ও পোশাকের বিশেষত্ব

বহু বছর ধরেই এই বলিউড অভিনেত্রী ভারী মেকআপ এড়িয়ে চলেন। হালকা মেকআপে থাকার ফলে তার প্রাকৃতিক সৌন্দর্য ও মুগ্ধতা সহজেই ফুটে উঠে। সৌন্দর্যের মতো তার ফ্যাশনও অনুকরণ করেন বহু মানুষ।

ভারী মেকআপের আড়ালে নিজের আসল সৌন্দর্যকে কখনো হারিয়ে যেতে দেননি রেখা। তার আছে নিজস্ব সাজ ও পোশাকের ধরন। গাঢ় লাল লিপস্টিক তার ট্রেডমার্ক। তার চোখের মতো চোখ যেন দেখাই যায় না। চোখে সবসময় কাজল এবং আইলাইনার ব্যবহার করার ফলে তার চোখের সৌন্দর্য চিরন্তন হয়ে ধরা দিয়েছে মানুষের মনে।

কাঞ্জিভরম শাড়ি ও গয়নাতেই যেন রেখাকে চিরচেনা মনে হয়। হালকা মেকআপ ও নিজের পছন্দের পোশাকে রেখার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্বাস্থ্যকর অভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন

'আমি ছবি আঁকতে ও বাগান করতে পছন্দ করি। ইনটেরিয়র ডিজাইনও আমার পছন্দের বিষয়। আমার পছন্দের তালিকা অনেক দীর্ঘ। এসব কাজ আমাকে আনন্দে রাখে,' বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন রেখা। সুস্বাস্থ্য ধরে রাখাটা প্রত্যেকের জন্যই জরুরি। আর স্বাস্থ্যকর অভ্যাস স্বাস্থ্যকর জীবনের মূল ভিত্তি। জীবনভর স্বাস্থ্যকর অভ্যাস পালনের ফলেই রেখা হয়তো এই বয়সে এসেও এত 'তারুণ্য' ধরে রাখতে পেরেছেন।

আত্মবিশ্বাস

সম্ভবত রেখার এই চিরন্তন সৌন্দর্যের সবচেয়ে বড় রহস্য হচ্ছে তার আত্মবিশ্বাস। পর্দায় হোক কিংবা বাস্তবে, সবখানেই তার আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যেকোনো সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলার মূল উপকরণ হচ্ছে অথেনটিসিটি বা অকৃত্রিমতা। আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে তিনি তার মায়ের পরামর্শ মেনে চলেছেন। জীবন যেখানেই নিয়ে যাক না কেন, নিজের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে কোনো আপস করা চলবে না। এখনও এই নীতিতেই অটল আছেন রেখা। প্রচণ্ড আত্মবিশ্বাসী বলেই এমনটা সম্ভব হয়েছে।

তার অসাধারণ ফ্যাশন সেন্স এবং আত্মবিশ্বাস তাকে চলচ্চিত্রের জগতে মহিমা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত করে তুলেছে। সৌন্দর্য মানে শুধু স্কিনকেয়ার আর মেকআপ নয়। এটা একটা পুরো জীবনধারা। চিরসবুজ রেখার চিরন্তন সৌন্দর্য সেটাই প্রমাণ করে।

এস/ আই. কে. জে/ 

রহস্য রেখা সৌন্দর্যের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250