সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

রিলায়েন্সের পদ ছাড়লেন নীতা আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ফাইল ছবি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) বোর্ড অব ডিরেক্টরসের পদ ছেড়েছেন নীতা আম্বানি। নতুন মুখ হিসেবে এতে মুকেশ আম্বানির তিন সন্তান ঈশা, আকাশ ও অনন্তকে দেখা যাবে। 

সোমবার (২৮ আগস্ট) আরআইএল এর বার্ষিক জেনারেল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।

রিলায়েন্স গ্রুপ ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের পদ ছেড়েছেন নীতা আম্বানি। তবে রিলায়েন্স ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে তিনি আরআইএল এর সমস্ত বোর্ড মিটিংয়ে স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকবেন। অন্যদিকে, নন-এক্সিকিউটিভ ডিরেক্টরস হিসেবে আরআইএল এর বোর্ড অব ডিরেক্টরসের প্যানেলে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ৩ সন্তান- ঈশা, আকাশ ও অনন্তকে নির্বাচিত করা হয়েছে।

গত বছরই অবশ্য তিন সন্তানকে সম্পূর্ণভাবে ব্যবসার অন্তর্ভুক্ত করেছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের দায়িত্ব দিয়েছিলেন বড় ছেলে আকাশ আম্বানিকে। রিলায়েন্স রিটেলের দায়িত্ব দিয়েছিলেন আকাশের স্ত্রী তথা পুত্রবধূ এবং মেয়ে ঈশার হাতে। আর নতুন ব্যবসা, বিদ্যুত্‍ সেক্টরের দায়িত্ব দেওয়া হয় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের হাতে।

এম.এস.এইচ/ 

নীতা আম্বানি রিলায়েন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250