রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে আজ।

শনিবার (১০ জুন) ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে এ জাহাজটি ভেড়ার কথা রয়েছে। এরপর খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক সাংবাদিকদের জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। কয়লাবাহী এ জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছায়।

তিনি জানান, সেখান থেকে শনিবার ভোর ৫টার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়বে। এরপর শনিবার সকাল থেকেই জাহাজটির কয়লা খালাসের কাজ শুরু হবে। পরে তা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে। এরপর তা কেন্দ্রটির কয়লার শেডে মজুত করা হবে।

আরো পড়ুন: ২২  কৃষিপণ্যে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

রিয়াজুল হক আরও জানান, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।

এদিকে, কয়লার সংকটে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যেই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য সুখবর নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে কয়লার জাহাজ।

এম/


রামপাল বিদ্যুৎকেন্দ্র কয়লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250