রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত

পিটার হাসের সঙ্গে বৈঠক

রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত : সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল - ছবি: সংগৃহীত

 ‘আমরা বলেছি, ওনারাও বিশ্বাস করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ প্রয়োজন। ডায়ালগ ছাড়া এই সংকটগুলো আসলে রাজপথে মীমাংসা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত। তারপর আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করা উচিত।’

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধন—এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইসি। 


মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং সিইসি কাজী হাবিবুল আউয়াল - ছবি: সংগৃহীত

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘যে সংকট বিরাজ করছে, তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।’

কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি মূল্যায়নে প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল (প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বেলা ১১টায় সিইসির সঙ্গে বৈঠক করতে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এম/


বৈঠক সিইসি হাবিবুল আউয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250