সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

সেরা করদাতা হলেন যেসব তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০২২-২৩ করবছরে সেরা করদাতা হয়েছেন অভিনয় ও সংগীত তারকাদের মধ্যে ছয় তারকা। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা করদাতা হয়েছেন মাহফুজ আহমেদ, ফরিদা আকতার ববিতা ও মো. সিয়াম আহমেদ।

এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতাদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন: মিশার প্রেমের ৪০ বছর, সামনে এলো দুজনের প্রেমকাহিনি

আলোচ্য (২০২২-২৩) কর বছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান। সেরা করদাতা হিসেবে তাদের ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে।

এসি/ আই. কে. জে/ 


করবছর সেরা করদাতা তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250