সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

রবীন্দ্রজয়ন্তীতে টিভি আয়োজন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠান। বিটিভিতে আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’ প্রচার হবে বিকেল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় এতে আবৃত্তি করবেন বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী। উপস্থাপনায় তামান্না তিথি। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। এ ছাড়া প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাব’, ‘গীতবিতান’, ‘গীতিমাল্য’, ‘গানের ঝর্ণাতলায়’ ও ‘ভালোবাসো যদি সখী’। চ্যানেল আইতে বেলা ১১টা ৫ মিনিটে রয়েছে গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠান ‘চলচ্চিত্রের রবীন্দ্রনাথ’। উপস্থাপনা ও পরিচালনায় অরুণ চৌধুরী। বিকেল ৩টা ৫ মিনিটে থাকছে সিনেমা ‘তুমি রবে নীরবে’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, ভাস্বর, অমৃতা প্রমুখ। রাত সাড়ে ১১টায় থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার গানের আয়োজন ‘মধুর খেলা’।

এনটিভিতে দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে ‘আজ দুপুরে’। এতে অতিথি হিসেবে হাজির হবেন অদিতি মহসীন। দুপুর ১টায় প্রচার হবে নাটক ‘হঠাৎ দেখা’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ।

আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘তপস্বিনী’। ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

বাংলাভিশনে বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাঙিয়ে দিয়ে যাও’। এতে অতিথি থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। তিনি কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। আবৃত্তি ও সঞ্চালনা করেছেন মাহিদুল ইসলাম। একই আয়োজনে বৃন্দ আবৃত্তি করেছে ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’ এবং সমবেত সংগীত পরিবেশন করেছেন ‘সুর বিহার’-এর শিল্পীরা।

আরো পড়ুন: ফজলু মাঝির সারি গান নিয়ে কোক স্টুডিওর ভিন্ন আয়োজন

বৈশাখী টিভির সকালের গান অনুষ্ঠানে গাইবেন অলোক সেন। প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। মিউজিক্যাল শো ‘তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং’ প্রচার হবে রাত ৮টায়। এতে অংশ নেবেন কণ্ঠশিল্পী ড. শাহনাজ নাসরিন ইলা, উপস্থাপনায় তাসনুভা মোহনা।

এম/


 

রবীন্দ্রজয়ন্তী টিভি আয়োজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250