বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যে মসজিদে নামাজের জন্য দেওয়া হয় কাপড়-সুগন্ধি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত ‘আমর বিন আল-জামুহ’ মসজিদ। ছবি : সংগৃহীত

বর্তমানে প্রায় সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে লাগানো হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)। মুসল্লিরা যেন আরামে নামাজ আদায় করতে পারেন সেজন্য দামি ও আরামদায়ক কার্পেটসহ আরো অনেক ব্যবস্থা রাখা হয়। তবে  সৌদি আরবের একটি মসজিদে প্রয়োজন হলে নামাজের জন্য সরবরাহ করা হচ্ছে পোশাক এবং সঙ্গে দেয়া হচ্ছে আতর বা সুগন্ধীও। 

স্থানীয় টেলিভিশন চ্যানেল আল এখবারিয়ারের বরাত দিয়ে ব্যতিক্রমী এমন উদ্যোগের খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত ‘আমর বিন আল-জামুহ’ নামের মসজিদটির প্রাঙ্গনে রয়েছে পাখিদের নিরাপদ আবাসস্থলও, যা পাখিপ্রেমীদের আকৃষ্ট করে। মসজিদটি প্রায় ৪০ বছর পুরনো। 

মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল হুকাইল বলেন, প্রথম দেখায় মসজিদটিকে নতুন বলে মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরনো। তবে সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি অনেক উন্নত হয়েছে।

তিনি বলেন,আমরা এই মসজিদের কিছু মৌলিক সমস্যার সমাধান করতে পেরেছি। ওযুর স্থান ও টয়লেটের জায়গা আলাদা করা হয়েছে।

আরো পড়ুন: ক্ষুধা থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

মসজিদটির বাইরে থাকা পাখির ঘরের কথা তুলে ধরে ইব্রাহিম আল হুকাইল আরও বলেন, অব্যবহৃত একটি জায়গা ছিল, যেটিকে পরে পাখিদের আবাসস্থলে পরিণত করা হয়েছে। মসজিদের জানালা থেকেই পাখি দেখতে পান মুসল্লিরা, যা মসজিদের ভেতরে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে।

তিনি আরো জানান, এসবের বাইরেও আমর বিন আল-জামুহ মসজিদ কর্তৃপক্ষ নামাজের জন্য মুসল্লিদের সাময়িকভাবে পরিষ্কার পোশাক সরবরাহ করে। আল হুকাইলের মতে, অনেকে ব্যায়াম করে বা সূর্যের নিচে কাজ করার পরে ঘর্মাক্ত পোশাকে মসজিদে আসতে পারেন। তাদের জন্যই কাপড় ও সুগন্ধীর ব্যবস্থা করা হয়েছে।

হুকাইল বলেন, এসব কাপড় সব সময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।

এসকে/ 


 

সৌদি আরব মসজিদ নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250