শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

যে আমল করলে দোয়া কবুল হয়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আল্লাহর অশেষ নিয়ামত। তিনি গাফুরুর রাহিম, তার দয়ার শেষ নেই। মুমিন বান্দা ভাল মনে ও উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু চাইলে দায়বান মেহেরবান আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।

তাই আল্লাহর সাহায্য লাভ করতে হলে তাঁরই শেখানো ভাষায় প্রার্থনা করা ছাড়া অন্য কোনও বিকল্প নেই।

আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। কুরআনে এসেছে-

فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ

‘অতপর আমি তাঁর (নবি ইউনুসের) আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। ’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৮)

আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনাও এমনই। তিনি হাদিসে পাকে দোয়া ইউনুসের কবুলিয়ত সম্পর্কে ঘোষণা দেন - হজরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবি যুন-নুন (ইউনুস আলাইহিস সালাম) মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন; তাহলো- ‘তুমি ব্যতিত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৭) যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ’ (তিরমিজি, তালিকুর রাগিব, মিশকাত)

সরাসরি আল্লাহর সাহায্য লাভের পরিচিত দোয়াটি হলো-

لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন। ’

অর্থ : ‘হে আল্লাহ ! তুমি ব্যতিত কোনো মাবুদ নেই (যার কাছে দয়া, ক্ষমা ও সাহায্য চাওয়া যায়)। তুমি পাক-পবিত্র। আমিই জালিম, আমিই পাপী। ’

সুতরাং চরম বিপদে হজরত ইউনুস আলাইহিস সালামের সাহায্য চাওয়ার এ দোয়াটি পড়লে মহান আল্লাহ ওই বান্দার প্রার্থনা কবুল করে নেবেন। কেননা মহান আল্লাহ তাআলা কুরআনে তার প্রার্থনা কবুল করে নেয়ার পাশাপাশি মুমিন বিশ্বাসীদের প্রার্থনা কবুল করে নেয়ারও ঘোষণা দিয়েছেন।

এ দোয়াটি ‘দোয়া ইউনুস’ নামে ব্যাপক পরিচিত। ঈমানদার বান্দা কোনো সমস্যা পড়ে আল্লাহর কাছে এ দোয়াটি পড়লে, আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেবেন। আর বিশ্বনবীও হাদিসে পাকে দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মহান আল্লাহর সরাসরি সাহায্য লাভে তারই শেখানো ভাষায় উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়া। মহান আল্লাহর সাহায্য লাভ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজরত ইউনুস আলাইহিস সালামের এ দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে বিপদমুক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ওআ/ আই. কে. জে/

আমল দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250