মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। 

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরনকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি পররাষ্ট্র দপ্তরে যাওয়ার সময় হাসিমুখে ছিলেন।

ক্যামেরন তার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, যদিও আমি গত সাত বছর ধরে সামনের সারির রাজনীতির বাইরে ছিলাম, আমি আশা করি আমার কনজারভেটিভ নেতা হিসেবে এগারো বছরের এবং প্রধানমন্ত্রী হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা  কাজে লাগাতে পারব।

তিনি আরো বলেন, যদিও আমি সুনাকের কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, তবে তিনি একজন শক্তিশালী ও সক্ষম নেতা।

এদিকে ফিলিস্তিনপন্থী মিছিলে পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করায় বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। ঋষি সুনাক সোমবার (১৩ নভেস্বর) তাকে বরখাস্ত করেছেন বলে একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঋষি সুনাক বিরোধী সংসদ সদস্য এবং তার নিজের দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের চাপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী ব্র্যাভারম্যানকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রটি রয়টার্সকে জানিয়েছে। 

আরো পড়ুন: হামাসের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি হতে পারে: নেতানিয়াহু

সান ট্যাবলয়েডের রাজনৈতিক সম্পাদক বলেছেন, পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি ব্র্যাভারম্যানের স্থলাভিষিক্ত হবেন।

গত সপ্তাহে ব্র্যাভারম্যান ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান এবং একটি নিবন্ধ প্রকাশ করেন। এদিকে বিরোধী দল লেবার পার্টি বলেছে, এর জেরে শনিবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। 

সুনাক তার মন্ত্রিসভায় বড় আকারের পরিবর্তন ঘটাবেন বলে ধারণা করা হচ্ছে। কিছু মন্ত্রীদের সরিয়ে তার মিত্রদের নিয়ে আসবেন বলেও শোনা যাচ্ছে। বিশেষ করে ডাউনিং স্ট্রিটের অফিস থেকে যাদের বলা হয়েছিল, বিভাগ যেভাবে চেয়েছে ওভাবে কাজ হচ্ছে না।

এসকে/ 



পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য ডেভিড ক্যামেরন সাবেক প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250