শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

ম্যাজিস্ট্রেট দেখে ২০০ টাকা কেজি পেঁয়াজ হয়ে গেলো ১০০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ফেনীর ছাগলনাইয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ই ডিসেম্বর) বিকেলে পৌর শহরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী স্থানীয় বাজারে সংকট দেখাচ্ছেন। খবর পেয়ে শহরে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ও ম্যাজিস্ট্রেটকে বাজারে দেখে কিছুক্ষণ আগেও যে পেঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছিল তা ১০০ টাকায় বিক্রি শুরু করেন দোকানদাররা। এসময় কম দামে পেঁয়াজ কিনতে মানুষের ভিড় লেগে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পেঁয়াজ বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250