বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

মোদীর প্রশংসায় আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পর জনগণের জন্য শুরু করেছিলেন ‘মন কি বাত’ নামে একটি রেডিওর অনুষ্ঠান। এ অনুষ্ঠান চলতে চলতে ১০০ পর্বে পৌঁছেছে। আসছে ৩০ এপ্রিল হবে এই অনুষ্ঠানের শততম পর্ব। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এমনটাই জানা গেছে।

আর এ কারণেই দিল্লিতে বিরাট আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমেই দেশের মানুষের সঙ্গে সুখ দুঃখের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

গত বুধবার দিল্লিতে ‘মন কি বাত’ ১০০ কনক্লেভ’-এ যোগ দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ অনুষ্ঠানের ১০০ পর্ব। সেই উপলক্ষে ১০০ বিশিষ্ট অতিথি আমন্ত্রিত দিল্লির বিজ্ঞান ভবনে।

সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা। এ প্রসঙ্গে আমির খান বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন ইতিহাস গড়লেন। এ অনুষ্ঠানে শুধু একা তিনি নন, দেখা মিললো অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ক্রীড়াবিদ দীপা মালিক, নিখাত জারিন, সেই সঙ্গে সাংবাদিকদেরও। বাদ যাননি রেডিও জকিরাও।

আরো পড়ুন: রহস্যময়ী সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যে মুগ্ধ নিক

বলিউড অভিনেতা আমির খান জানান, ‘মন কি বাত’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ। যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেই সঙ্গে তাদের পরামর্শ দেন। এটি তিনি ঐতিহাসিক বলেও অ্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করেন ‘মন কি বাত’ অনুষ্ঠানটি জনগণের ওপর এক বিরাট প্রভাব ফেলেছে।

এসি/আই.কে.জে/

নরেন্দ্র মোদী প্রশংসায় আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250