রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মুখ্যমন্ত্রী মমতার লেখা গানে নাচবেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ ৫ই ডিসেম্বর বিকেল ৪টায় শুরু হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবছর বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিরা এতে অংশ নেন।

প্রতিবছরই অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে উপস্থিত থাকতে দেখা গেলেও এবার নাও দেখা যেতে পারে। তার বদলে দেখা যাবে সালমান খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হাকে।

এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সমবেত নৃত্য পরিবেশন করবেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি।

চমক করা খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা ও তার ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পালক মুছাল।

এর আগে বেশ কয়েক বছর এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। তবে এ বছর শুধু মমতার গানেই নাচবেন তিনি।

আরো পড়ুনভক্তদের যে প্রশ্নে মেজাজ হারালেন নচিকেতা

এ ব্যাপারে ডোনা বলেন, আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার ওপরে নাচতে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের পছন্দ হবে আমাদের পারফরম্যান্স।

তিনি জানান, তার সঙ্গে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণকারী থাকছেন। সারাবছর একাধিক অনুষ্ঠানে অংশ নিলেও, চলচ্চিত্র উৎসবে পারফর্ম করাটা ডোনার কাছে সম্মানের।

এ অনুষ্ঠানের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদর্শিত হবে ‘দেওয়া নেওয়া’। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি এ বছর ৬০ বছর পূর্ণ করল। ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার, তনুজা, তরুণ কুমারসহ অনেকেই।

এসি/ আই.কে.জে/


মুখ্যমন্ত্রী মমতা সৌরভ গাঙ্গুলির স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250