বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

মিম মানতাসা যেন মেরিলিন মনরো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

মিম মানতাসা - ছবি: সংগৃহীত

সাত বছর আগে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করে এখনো সেভাবে আলো ছড়াতে পারেননি মিম মানতাসা। বছর দুয়েক আগে বিয়ে করে ‘উধাও’ হয়ে সম্প্রিতি আবার ফিরে আসেন অভিনয়ে। বুধবার (১৪ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি শেয়ার করেন নির্মাতা আদনান আল রাজীব। ছবিটি শুটিংয়ের সেট থেকে তোলা কিন্তু এক ঝলক দেখলে মনে হয় ঠিক যেন মেরিলিন মনরো!

তবে স্থিরচিত্রটি একটি বিজ্ঞাপনচিত্রের, যেখানে আইস্ক্রিমের মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন লাক্সতারকা মানতাসা। রাজধানীর বনশ্রীতে নাইন অ্যান্ড অ্যা হাফ স্টুডিওতে আজ বুধবার এর চিত্রায়ন হচ্ছে বলে জানালেন নির্মাতা।


ছবি: সংগৃহীত

আদনান আল রাজীব বলেন, ‘এটি একটি আইস্ক্রিমের বিজ্ঞাপন, যেটি করছেন মিম মানতাসা। স্টোরি বেইজড কনসেপ্ট। এর বেশি কিছু বলা যাচ্ছে না। মানতাসার সঙ্গে এটিই প্রথম কাজ। মনে হয়েছে তার চেষ্টা আছে, পটেনশিয়ালিটি আছে। দেখা যাক কি হয়!’ ঈদের আগে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।

আরো পড়ুন:১০ দিনে সিনেমাটির আয় প্রায় ২ কোটি!

প্রসঙ্গত, মৃত্যুর ছয় দশক পেরিয়ে গেলেও এখনও অনেকের আইকন হলিউড সুপারস্টার মেরিলিন মনরো। ১৭ বছরের ক্যারিয়ারে ২৯টি ছবি করেছিলেন হলিউডের ‘স্বর্ণকেশী বোম্বশেল’। মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬২ সালে আত্মহত্যা করেন তিনি।

এম/


মিম মানতাসা মেরিলিন মনরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250