সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

মাসব্যাপী দেখানো হবে ‘বঙ্গমাতা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। এ সিনেমায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। সোমবার বিকাল ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। 

সংবাদ মাধ্যম অনুযায়ী, সারাদেশে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ আগস্ট) দেশের সকল শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় যাদুঘরে পুরোমাস জুড়ে ১ ঘণ্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।

খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম কৈরী। এই আগস্ট মাসে দেশব্যাপী ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে বলে জানান গৌতম কৈরী।

নির্মাতা গৌতম কৈরী বলেন ‘বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার অবদান বরাবরই অলক্ষ্যে থেকে গেছে। তবে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে কোন চলচ্চিত্র নির্মিত হল’।

আরো পড়ুন: আদিত্য চোপড়ার সঙ্গে তাল মিলিয়ে কারিনাকে কটাক্ষ করেছিলেন সাইফ!

সিনেমায় শেখ রাসেলের চরিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী অধ্যয়ন দৃশ্য। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, লাবণ্য চৌধুরী, শোভন দাশ, খোরশেদ বাহার, মেঘলা সুহাসিনি টুপুর, অদিতি, খলিলুর রহমান কাবেরী, মাহবুবুর রহমান।

এছাড়া ‘বঙ্গমাতা’র চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুাস্তাফা, সম্পাদনা করেছেন সিমিত রায় অন্তর। শেখ রাজিবুল ইসলাম রাজু রাজ ছিলেন চিত্রগ্রহণে। আর সংগীত পরিচালনায় মীর মাসুম। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তন্বী সাহা প্রকৃতি।

এম/


বঙ্গমাতা’ চলচ্চিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250