রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মমতা ব্যানার্জীকে ১২০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মূখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জীকে ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার (১২ জুন) বেলা ১২টার দিকে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৪০টি কার্টুন ভর্তি এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের এসিস্টেন্ট কমিশনার গিরিধারি সারেঙ্গি।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে  উপহারের আম পৌঁছায়।

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরুপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরুপ আম উপহার পাঠালেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃড় হবে বলে আমরা আশা করি। এ শুভেচ্ছা উপহারে দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভুমিকা রাখবে।

আরো পড়ুন: এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের দুই নারী

গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এম এইচ ডি/ আইকেজে 

বাংলাদেশ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী আম উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250