মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভিডিও নিয়ন্ত্রণ করবে টিকটক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

সন্তানের টিকটক ব্যবহার নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। তাঁদের কথা বিবেচনা করে টিকটক নতুন নিয়ন্ত্রণের জানান দিল। মূলত সন্তানরা কতক্ষণ টিকটকে ভিডিও দেখবে বা দেখবে না, তা এখন থেকে ঠিক করতে পারবেন অভিভাবকরা। এমন ক্ষমতা দিয়ে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারে নতুন কনটেন্ট ফিল্টারিং কন্ট্রোল অপশন যুক্ত করল টিকটক। নতুন ফিচারের মাধ্যমে মা-বাবা নির্দিষ্ট শব্দ বা হ্যাশট্যাগ দেওয়া ভিডিও ফিল্টার করতে পারবেন। ফলে টিকটকে অপ্রীতিকর কোনো ভিডিও শিশু-কিশোরদের সামনে প্রদর্শিত হবে না।

টিকটকে ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালু হয় ২০২০ সালে। তখন থেকেই মা-বাবা তাঁদের সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট সরাসরি লিঙ্ক করার সুযোগ পান। ফলে তাঁরা সন্তানের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা পান। সন্তান প্রতিদিন কত সময় টিকটকে থাকবে, সুযোগ পান সেই টাইম লিমিট সেট করে দেওয়ার। কিছুদিন আগে টিকটক আরেকটি টুল যুক্ত করে, যার মাধ্যমে নির্দিষ্ট শব্দ বা হ্যাশট্যাগ দেওয়া ভিডিও ফিল্টার করা সহজ হয়।

নতুন নিয়ম মূলত দুটি বৈশিষ্ট্যকে একত্র করে। অভিভাবকরা তাঁদের সন্তানের অ্যাকাউন্টেও এখন আরও শক্তিশালী ফিল্টারিং চালু করতে পারবেন। ফলে সন্তানরা টিকটকে কী দেখবে বা দেখবে না, সেই সিদ্ধান্ত তাঁরাই চূড়ান্ত করে দেবেন। সন্তানের অ্যাকাউন্টে শব্দ বা হ্যাশট্যাগ সেট করে ভিডিও ফিল্টার করতে পারবেন। তা ছাড়া সন্তানের অ্যাকাউন্টে পাঠানো টিকটকে প্রদর্শিত বহুমাত্রিক বিজ্ঞাপন মিউট করতে পারবেন।

আরো পড়ুন:প্লাস্টিকখেকো ভাসমান কৃত্রিম দ্বীপ

শিশু-কিশোরদের ওপর টিকটক ছাড়াও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের বিরূপ প্রভাব নিয়ে কয়েক বছর ধরে সমালোচনা হয়ে আসছিল। টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বাকি সব প্ল্যাটফর্ম ১৮ বছরের কম বয়সীদের সামাজিক অ্যাকাউন্টে অভিভাবকের নিয়ন্ত্রণ ও স্ক্রিন টাইম লিমিটেশন সুবিধা উন্মুক্ত করেছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250