রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

ভারত-কানাডা দ্বন্দ্ব, কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (বাঁয়ে), হত্যাকাণ্ডের শিকার শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানে)

কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ই জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে।

এবার হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে কানাডা ও ভারত। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (১৮ সেপ্টেম্বর) দাবি করেন, শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় গুলি করে হত্যা করা হয়।

দেশটির আইনসভা হাউজ অব কমন্সে ট্রুডোর এমন মন্তব্যের পরই দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা শুরু হয়। প্রথমে কানাডা এই হতাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কানাডায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানকে বহিষ্কার করে এবং তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। 

এদিকে কয়েক ঘণ্টা পর নয়াদিল্লিতে কর্মরত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে ৫ দিনের মধ্যে কানাডায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত।

জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করার পর কঠিন ভাষায় এ দাবি প্রত্যাখ্যান করে মোদি প্রশাসন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ট্রুডোর এমন বক্তব্যের জবাব দিতে কানাডার হাইকমিশনার অথবা রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্তে কানাডার কূটনীতিকদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং ভারত বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিয়ে ভারত সরকারের মধ্যে উৎকণ্ঠা বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘বহিষ্কৃত কূটনীতিককে আগামী পাঁচদিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।’

এদিকে এর আগে অপর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শিখ নেতাকে হত্যায় ভারত সরকারকে দায়ী করার বিষয়টি একটি ‘অদ্ভুত’ দাবি। তারা আরও বলেছিল, ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলার বদলে কানাডায় ভারত বিরোধী যেসব কর্মকাণ্ড হচ্ছে সেগুলো বন্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র: রয়টার্স

এসকে/  আই.কে.জে/

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডা জাস্টিন ট্রুডো দ্বন্দ্ব শিখ নেতা হত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250